শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০১:১৩ রাত
আপডেট : ২১ মে, ২০১৯, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানে’র বিরুদ্ধে দণ্ডসহ গ্রেফতারি পরোয়ানা জারি

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন কবির কেরামত হাওলাদারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। সোমবার (২০এপ্রিল) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এএইচএম ইমরানুর রহমানের আদালত এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের এক সন্তানের জননী গৃহবধূ আয়শা বেগম তার স্বামী ইউনুচ মীরসহ দুই জনের নামে বিগত ২২জুন ২০১৭ বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে নালিশী মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার বিষয়ে চাকামইয়া ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন কবির কেরামত হাওলাদারকে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এরপর দীর্ঘ দিনেও তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল না করায় বিজ্ঞ আদালত ২৫ সেপ্টেম্বর ২০১৮ ওই চেয়ারম্যানকে শোকজ করেন। কিন্তু এতেও তিনি আদালতে হাজির হয়ে জবাব প্রদান না করায় বিজ্ঞ আদালত ৭মে ২০১৯ কেন তাকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। এরপরও তিনি আদালতে এসে জবাব না দেয়ায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সোমবার

কলাপাড়া থানার অফিসার ইন-চার্জ মো: মনিরুল ইসলাম জানান, বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা হাতে পেয়ে আমরা দণ্ডপ্রাপ্ত ওই ইউপি চেয়ারম্যানকে দ্রুত গ্রেফতার করে আদালতে সোপর্দ করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়