শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৬:৫৯ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইলেকশন কমিশনের কঠোর সমালোচনায় বিরোধীরা, শ্রদ্ধা উঠে গেছে রাহুলের!

সান্দ্রা নন্দিনী : ভারতের লোকসভা নির্বাচনের শেষদফা ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীসহ কয়েকজন বিরোধীনেতা। সবদলকে সমানভাবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার সাংবিধানিক দায়িত্ব পালনের পরিবর্তে ক্ষমতাসীন বিজেপির প্রতি পক্ষপাতিত্ব দেখানোর অভিযোগ আনেন রাহুল। এনডিটিভি

রোববার এক টুইট-বার্তায় রাহুল বলেন, ‘ইলেক্টোরাল বন্ড, ইভিএম’এর মাধ্যমে কারচুপি, নমো টিভি, মোদীর সেনা এবং সর্বশেষ কেদারনাথ নাটক-এসবকিছুই মোদী ও তার গ্যাংয়ের সামনে নির্বাচন কমিশনের নতজানু অবস্থানের প্রমাণ দেয়, যা আজ সকল ভারতবাসীর কাছে জলের মত পরিষ্কার। নির্বাচন কমিশনের প্রতি আগে ভয় ও শ্রদ্ধা থাকলেও এখন আর কিছুই নেই।’

রাহুলের টুইটের পরই আরেক কংগ্রেস নেতা পি চিদাম্বরম টুইটে জানান, ‘আমাদের স্পষ্ট আিভযোগ হলো, নির্বাচন কমিশন তাদের কাজ বাদ দিয়ে ঘুমিয়ে পড়েছে। এখন আমাদের বক্তব্য একটিই যে, এই কমিশন সম্পূর্ণভাবে এর স্বাধীনতা ও স্বকীয়তা বিসর্জন দিয়েছে। লজ্জা!’

এর আগে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রনাথবাবু নাইড়–ভোটের আগেরদিন থেকে ক্রমাগত মোদীর কেদারনাথ ভ্রমণের সরাসরি সম্প্রচার বন্ধ না করায় নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন। নির্বাচনী নীতিমালা সম্পূর্ণ ভঙ্গ করে কমিশন কিভাবে এই সম্প্রচার মেনে নিলো সেটি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়