শিরোনাম
◈ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী ◈ গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ◈ ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার কোটি, তিন মাসে বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি ◈ সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি: বৈধতা চ্যালেঞ্জ করে রিট ◈ আমরা মক্কা জোটকে ইরানবিরোধী মনে করি না: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ◈ স্পীকার-ভারতীয় হাইকমিশনার বৈঠক: জনগণকেন্দ্রিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব ◈ সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ◈ ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ◈ বিদিশার জামিন নামঞ্জুর ◈ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৬:৪২ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানি ক্রিকেটার আসিফ, খেলা শেষে জানতে পারেন মেয়ের মৃত্যুর খবর

স্পোর্টস ডেস্ক: বাবা যখন ২২ গজে ব্যাটে বলের লড়াই করছেন মেয়ে তখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। দু’জনের দু’দিকের লড়াইয়ে সাফল্য পায়নি কেউ। বাবা হেরে গেছেন ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ আর মেয়ে মৃত্যুর কাছে। বলছি পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান আসিফ আলির কথা। ইংল্যান্ডের কাছে ০-৪ ব্যবধানে সিরিজ হেরে উঠার ঠিক পরেই অত্যন্ত বেদনাদায়ক খবর পেলেন আসিফ। রবিবার রাতেই তার ক্যান্সার আক্রান্ত ২ বছরের কন্যা সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ে। বেশ কিছুদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছিল আসিফ আলির মেয়ে নূর ফাতিমার।

আসিফের পিএসএল ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডের সোশ্যাল মিডিয়ায় এই খবর জানানো হয়। ইউনাইটেড ফ্র্যাঞ্চাইজি তাদের টুইটার পেজে লেখে, ‘আসিফ আলির কন্যার মৃত্যুতে ইসলামাবাদ ইউনাইটেড পরিবার গভীরভাবে শোকাহত। আফিস ও তার পরিবারের জন্য আমাদের সমবেদনা এবং প্রর্থনা রইল। দৃঢ়তা ও উৎসাহের অনন্য উদাহরণ হলেন আসিফ। ও আমাদের কাছে যথার্ত অনুপ্রেরণা।’

মেয়ের মৃত্যুতে তাড়াতড়ি ইংল্যান্ড সফর ছাড়েন আসিফ। ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে আসিফ নিজেই টুইট করে মেয়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন। আরো জানিয়েছিলেন যে, স্টেজ-৪ ক্যান্সারে আক্রান্ত হয়ে তার কন্যা এখন মার্কিন যুক্তারাষ্ট্রে চিকিৎসাধীন।

  • সর্বশেষ