শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৩:৪৭ রাত
আপডেট : ২০ মে, ২০১৯, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইরিশ বোলারদের কাছে হেরে গেলো আফগান

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে যাওয়ার আগে নিজেদের শেষবারের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করে আফগানিস্তান। সেই সিরিজের প্রথম ম্যাচে বেলফাস্টে আয়ারল্যান্ডের কাছে ৭২ রানের বড় ব্যবধানে হেরেছে আফগানিস্তান। দুর্দান্ত পেস বোলিং নৈপুণ্যে পাওয়া এই জয়ের মাধ্যমে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে স্বাগতিকরা।

২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে আফগানরা। ৪০ রানের মধ্যেই চার উইকেট হারায় দলটি। এরপর মোহাম্মদ নবী ও আসগর আফগান সাময়িক প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও লাভ হয়নি। ৫৪ রানের জুটি গড়েছিলেন দুজন। আসগর ফিরেন ইনিংস সর্বোচ্চ ২৯ রান করে। নবীর ব্যাটে আসে ২৭ রান। এছাড়া বলার মতো রান করেননি কেউই। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ৩৫ ওভার ৩ বলে ১৩৮ রানে অল আউট হয় আফগানরা। আইরিশদের হয়ে মার্ক অ্যাডায়ার নেন চারটি উইকেট। তিনটি উইকেট নিয়েছেন বয়েড র‌্যাঙ্কিন। টিম মুরতাঘ নিয়েছেন দুইটি উইকেট।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৪৮ওভার ৫ বলের ২১০ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। দলের হয়ে ইনিংস সর্বোচ্চ ৭১ রান আসে ওপেনার পল স্টার্লিংয়ের ব্যাটে। এছাড়া অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড ৫৩ এবং কেভিন ও'ব্রায়েন ৩২ রান করেন। আফগানদের হয়ে দাওলাত জাদরান ও আফতাব আলম তিনটি করে উইকেট লাভ করেন।

আগামীকাল একই মাঠে শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়