শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৮:৪৯ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকাস্থ মিরসরাই বাসীর মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

ওমর ফারুক : ঢাকাস্থ মিরসরাই বাসীর আয়োজনে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চোধুরী হলে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, ব্যক্তি-গোষ্ঠী-দল-মতের লেজুড়বৃত্তি না করে মীরসরাইবাসীর অভিন্ন এই প্লাটফরম নিজেদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করে সুখী-সমৃদ্ধ আগামীর মীরসরাই বিনির্মাণে যার যার অবস্থান থেকে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। পরে দেশ-জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বেও জান্নাতুল করিম খোকনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, কবি ও সাহিত্যক কাইয়ুম নিজামী, সাবেক ডি আই জি মেজবা উন নবী, ব্যাবসায়ী জামাল উদ্দিন আপগানী, আবদুল্লাহ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা রেদোয়ান চৌধুরী, বিমান কর্মকর্তা আবু তাহের মারশাল, শাহিদুল ইসলাম চৌধুরী, লেখক আহমদ মমতাজ, সাবেক ছাত্রনেতা রবিউল হোসেন রবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়