শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৮:৩০ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় ১৭০ বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, বাংলাদেশিসহ আটক ১৬

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় অভিবাসন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে জাল পাসপোর্ট ও ভিসা স্টিকার সহ ১৬ জনকে গ্ৰেফতার করেছে ইমিগ্রেশন। এসময় উদ্ধার করা হয় ১৭০ টি বাংলাদেশি পাসপোর্ট, ইন্ডিয়ার ১০টি পাসপোর্ট সহ ১০ জাল ভিসা স্টিকার।

আটককৃতদের বয়স ২২ থেকে ৪৬ বছর। গত ১৬ মে কুয়ালালামপুরের পার্শ্ববর্তী কিলাং লামার একটি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ফাইল সহ মালয় রিংগিত ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় ১৬ জনকে। যার মধ্য স্থানীয় ৮জন বাকি আটজন বিদেশি নাগরিক। ঐ ৮ জনের দুইজন বাংলাদেশি বলে স্থানীয় পত্রিকা উতুসানের খবরে জানা গেছে।

মালয়েশিয়া অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজামি দাউদ বলেন, এই চক্রটি বিভিন্ন বিদেশি শ্রমিকদের সহজেই ভিসা পাওয়া এবং পাসপোর্ট তৈরির কাজে দীর্ঘ এক বছর যাবত নিয়োজিত ছিল।

জব্দকৃত বাংলাদেশি পাসপোর্ট এর মধ্যে কতগুলো জাল তা স্থানীয়় পত্রিকায় উল্লেখ করেনি। আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্ৰেশন আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • সর্বশেষ