শিরোনাম
◈ লন্ডনে জব্দ ২৫ মিলিয়ন ডলার ফেরানোর সুযোগ হারাল বাংলাদেশ, চার সপ্তাহ পর অর্থ গেল দুবাইয়ে ◈ কলকাতা নাইটরাইডা‌র্সে যোগ দি‌চ্ছেন রোহিত শর্মা?  ◈ অ‌জিত আগরকর প্রধান নির্বাচকের পদে থাকতে চান না, চিঠি দিলেন বি‌সি‌সিআইকে ◈ করোনা টিকার অগ্রিম ১২০০ কোটি টাকা, এখনো ফেরত দেয়নি ভারত ◈ ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, বইছে মৃদু তাপপ্রবাহও ◈ ডেঙ্গুতে দেশের প্রায় অর্ধেক মৃত্যু ঢাকা বিভাগে ◈ ইরান যুদ্ধের কারণে বাড়ছে তেলের দাম, যেভাবে লাভবান হচ্ছে দক্ষিণ আমেরিকার গায়ানা ◈ জিয়া–খালেদার পথ ধরে বিশ্বমঞ্চে তারেক: গণতন্ত্র, অধিকার ও উন্নয়নের নতুন বার্তা ◈ একাদশে ভর্তির প্রথম ধাপ থেকে ছিটকে পড়ল ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী ◈ অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর খাদে বাস, পটুয়াখালীতে প্রাণ গেল ৩ জনের

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজা রাখলেন মাশরাফি কন্যা হুমায়রা

ডেস্ক রিপোর্ট  : জীবনের প্রথমবার রোজা রাখার স্বাদ পেল মাশরাফি কন্যা হুমায়রা। আট বছর বয়সেই রোজা রাখতে শুরু করেছে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মেয়ে হুমায়রা মর্তুজা। এ কথা জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজার স্ত্রী সুমনা হক সুমি নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার একটি ছবি পোস্ট করেছেন মাশরাফির স্ত্রী। ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সুমির পোস্ট করা ছবিতে দেখা যায়, ইফতারি সামনে নিয়ে বসে আছে ছোট্ট হুমায়রা।

ছবির ক্যাপশনে সুমি লেখেন, ‘হুমায়রার জীবনে আজ প্রথম রোজা রেখে ইফতার করা। আলহামদুলিল্লাহ।’

নড়াইলের চিত্রাপাড়ের মেয়ে সুমনা হক সুমিকে ২০০৬ সালের ৭ সেপ্টেম্বরে বিয়ে করেন মাশরাফি বিন মর্তুজা। ২০১১ সালের ১৮ মার্চ মাশরাফি ও সুমনা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় হুমায়রা মর্তুজা। সূত্র- কালেরকণ্ঠ

  • সর্বশেষ