শিরোনাম
◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে!

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৪ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত নয়—গণমাধ্যমকে সতর্ক করলেন ইসি সচিব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এমনটা জানান তিনি।

আখতার আহমেদ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার তারিখ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। কেউ যদি দিয়ে থাকে মনের মাধুরী মিশিয়ে দিয়েছে–আমি এটুকুই বলতে পারি।

তিনি আরও বলেন, তফসিলের ডেট কে দিলো তা-ও আমি জানি না। ভোটের তারিখও আমি জানি না। তফসিল এবং ভোটের তারিখ এখন পর্যন্ত কনফার্ম কোনো নিউজ নেই। কমিশন লেভেলে এখন পর্যন্ত কোনো কিছু কনফার্ম করা হয়নি।

এ সময় দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশার কথা জানান আখতার আহমেদ।

এর আগে, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল হতে পারে। কেউ কেউ আবার ফেব্রুয়ারিতে ভোটের তারিখও প্রকাশ করছেন।

এদিকে, তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে ইসি। আগামী ১০ বা ১১ ডিসেম্বর এই সাক্ষাৎ পেতে চিঠি দেয় সংস্থাটি।

রাষ্ট্রপতি ইসির চিঠির জবাবে আগামী ১০ ডিসেম্বর বেলা ১২টায় এই সাক্ষাতের দিনক্ষণ ঠিক করেছেন বলে জানা গেছে। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ