শিরোনাম
◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি  ◈ পা‌কিস্তান দ‌লের অ‌ধিনায়ক বাবর আজম‌কে ‌ব্রিটিশ সংবাদ মাধ‌্যম থে‌কে দূরে রাখার পরামর্শ সা‌বেক ক্রিকেটারের ◈ দিশাহীন ট্রাম্পের মুখে আল্লাহর প্রশংসা! ইরানকে তুলোধনা করার দাবি, হরমুজ আমেরিকার নিয়ন্ত্রণেই ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনের উত্তরসূরি কে হচ্ছেন? ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আজ ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আশরাফুল বিশ্বকাপেও ব্যাটিং কোচ, থাকছেন সালাহউদ্দীনও

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ সালাহউদ্দীন কিছুদিন আগে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়তে চেয়েছিলেন। দায়িত্বটা উপভোগ করছেন না বলে বিসিবি বরাবর পদত্যাগপত্রও পাঠিয়েছিলেন।

তবে সালাহউদ্দীনের পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। দেশের একটি প্রথমসারির পত্রিকাকে তিনি বলেছেন, ‘এটা নিয়ে কখনোই কোনো অনিশ্চয়তা ছিল না। পদত্যাগপত্র গৃহীত হয়নি। সে জাতীয় দলের সঙ্গেই থাকছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পান মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সাবেক এ ক্রিকেটারকে শুধুমাত্র একটি সিরিজের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছিল। 

গুঞ্জন ছিল, আশরাফুলের কাজে সন্তুষ্ট হলে মেয়াদ বাড়াতে পারে বিসিবি। অবশেষে সেটাই সত্যি হয়েছে, জানা গেছে আশরাফুলের মেয়াদ বাড়ানো হচ্ছে।

তবে সেটি কি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কিনা সেটি নিশ্চিত করেননি ফাহিম। তবে তিনি আভাস দিয়েছেন আশরাফুলকে দীর্ঘ মেয়াদেই নিয়োগ দিতে চায় বিসিবি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সালাহউদ্দীনের সাথে বিসিবির চুক্তি।

আয়ারল্যান্ড সিরিজের পর বিশ্রামে আছেন সালাহউদ্দীন ও আশরাফুল। চলতি বছরে বাংলাদেশের আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। আগামী বছরের ফেব্রুয়ারীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শুরু হবে টাইগারদের মিশন। তার আগে ডিসেম্বর-জানুয়ারিতে হবে বিপিএল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়