শিরোনাম
◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ১৭ মে, ২০১৯, ১২:০৮ দুপুর
আপডেট : ১৭ মে, ২০১৯, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ, বললেন পররাষ্ট্রমন্ত্রী

আসিফ হাসান কাজল : বাঙালী জাতি ভাগ্যবান কারণ তারা শেখ হাসিনার মত রাষ্ট্রনায়ক পেয়েছেন। দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় গিয়ে তিনি সকল জনগণের জন্য আইন সমান করেছেন। তার বড় কৃতিত্ব তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৩৮ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত জাতীয় প্রেসক্লাবের মাওলানা মো. আকরাম খাঁ হলে আলোচনা সভায় প্রধান অতিথির বিক্তব্যে কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, একটা সময় দেশের বাইরে গেলে আমাদের মাথা নত হয়ে যেত। আজ সারা পৃথিবী আমাদেরকে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করেছে। ডিজিটাল বাংলাদেশ তার বড় উদাহরণ।

মধ্য প্রাচ্যের সবচেয়ে উন্নত দেশ ইরাক ও লিবিয়ার কথা স্মরণ করে তিনি আরো বলেন, যখন আমরা উন্নত হচ্ছি তখন আমাদের শত্রুর সংখ্যাও বাড়ছে। এসময় আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

৩৮ বছর পূর্বে প্রত্যাবর্তনের সেই দিনটি স্মরণ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন না হলে স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব থাকতো না।

ধানমন্ডি ক্লাবের পরিচালক শেখ ইকবাল খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা চৌধুরী, বিশিষ্ট আইনজীবী আব্দুল বাসেদ চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ