শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৫:৪৩ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিন পেলেন কবি হেনরী স্বপন

জান্নাতুল ফেরদৌসী: বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার কবি হেনরী স্বপনকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১২টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতের বিচারক মো. শামীম আহমেদ ৩০ জুন মামলার পরবর্তী তারিখ পর্যন্ত হেনরী স্বপনের জামিন মঞ্জুর করেন। পাশাপাশি আদালত এ মামলার বাদীকে ভর্ৎসনা করেছেন। সূত্র: যমুনা টিভি, চ্যানেল টোয়েন্টিফোর, বাংলাট্রিবিউন

হেনরী স্বপনের আইনজীবী ওবায়দুল্লাহ সাজু জানান, স্বপনের জামিনের বিষয়ে আবেদন করার পর বাদীকে বিচারক কোনও আপত্তি আছে কিনা প্রশ্ন রাখেন। এ সময় বাদী ধর্মযাজক লাকাবা লিএল গোমেজ তার উত্তরে কোনও আপত্তি নেই বললে তাকে ভর্ৎসনা করা হয়।

এরপর বিচারক মামলার আগামী কার্যদিবস পর্যন্ত স্বপনের জামিন মঞ্জুর করেন।

আইনজীবী সাজু জানান, আাদলতে হেনরী স্বপনের জামিন আবেদনে আরও ১০ আইনজীবী সহযোগিতা করেছেন।

মঙ্গলবার কোতোয়ালি মডেল থানায় খ্রিস্টান ধর্মযাজক ফাদার লাকাবা লিএল গোমেজ ডিজিটাল নিরাপত্তা আইনে হেনরী স্বপন এবং আলফ্রেড সরকার ও তার ভাই জুয়েল সরকারের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, বিভিন্ন সময় আসামিরা খ্রিস্টান সম্প্রদায়কে নিয়ে পত্রিকায় লেখালেখি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। এতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

কবি হেনরী স্বপন গ্রেফতারের পরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা। কবির নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশাল নগরী থেকে শুরু করে ঢাকা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়