শিরোনাম
◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী ◈ টাকার বিনিময়ে কল রেকর্ড-লোকেশন বিক্রি, যেভাবে চলত চক্র ◈ ভারতের সঙ্গে হওয়া চুক্তি যাচাই-বাছাই করা হচ্ছে: হুমায়ুন কবির ◈ এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী ◈ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে: বিমানমন্ত্রী ◈ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ◈ মাদরাসা নিয়ে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের, বন্ধ হচ্ছে ২৫২টি ◈ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ◈ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ◈ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনেই ৬ মৃত্যু

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ১০:২১ দুপুর
আপডেট : ১৫ মে, ২০১৯, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা কারিগররা ব্যস্ত সময় পার করছেন

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা শিল্পের কারিগররা। এখানকার পাদুকা গুণগতমান ও টেকসই ভাল হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এখানে এসে মাল সংগ্রহ করছেন। এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা বলছে, ঈদকে সামনে রেখে তাদের ব্যবসা এখন চাঙ্গা তবে বিদ্যুতের অভাবে যথাসময়ে মাল দিতে পারছে না।

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার শতাধিক কারখানায় প্রায় ১০ হাজার পাদুকা কারিগররা এখন দিন-রাত ব্যস্ত সময় পার করছেন। শহরতলীর পীরবাড়ি সুহিলপুরসহ বিভিন্ন এলাকায় শতাধিক কারখানায় কয়েক হাজার শ্রমিক এখন বিরামহীনভাবে কাজ করছেন। বাহারি ডিজাইন, গুণগত মান এবং দাম তুলনামূলক কম হওয়ায় দারুণ চাহিদা এখানকার পাদুকার। গুণগত মান ভাল হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে এখানকার পাদুকা। ব্যবসায়ীরা জানান, ঈদে তাদের বেচাকেনা ভাল তবে বিদেশী জুতার কারণে তাদের অনেক ক্ষতি হচ্ছে । কারিগররা বলেন, ঈদ তাদের কাজ ভাল তবে কাজের তুলনায় মজুরি কম ।

পাদুকা শিল্প মালিক সমিতির সভাপতি কাজী শফি উদ্দিন বলেন, এ শিল্পের বড় উপাদান হচ্ছে বিদ্যুৎ এর জন্য আমাদের আনেক সমস্যয় পড়তে হয়। প্রয়োজনীয় সহায়তা পেলে এ শিল্প দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে।

  • সর্বশেষ