শিরোনাম
◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০৪:২৬ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৯, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ৩৪ রোহিঙ্গা উদ্ধার

নিউজ ডেস্ক : কক্সবাজার থেকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় নারী ও শিশুসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার শহরের দরিয়ানগর বড়ছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি ফরিদ উদ্দিন খোন্দকার জানান।

উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ১১ জন পুরুষ, ১৫ জন নারী এবং আটজন শিশু বলে জানান ওসি।

তিনি বলেন, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশ্যে একদল লোককে জড়ো করার খবর পেয়ে পুলিশের একটি দল রাতে সেখানে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের লোকজন সটকে পড়ে বলে জানান ওসি।

তিনি বলেন, “সম্প্রতি সক্রিয় হয়ে উঠা সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে এই রোহিঙ্গাদের নিয়ে পাচারের উদ্দ্যেশ্যে জড়ো করছিল।”
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আপাতত থানা হেফাজতে রাখা হয়েছে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে পুলিশ কর্মকর্তারা জানান। বিডিনিউজ২৪

  • সর্বশেষ