শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ১২:২২ দুপুর
আপডেট : ১৫ মে, ২০১৯, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাসপোর্ট তৈরিতে পুলিশ ভেরিফিকেশনের বিলুপ্তি চায় দুদক

অশোকেশ রায়: পাসপোর্ট তৈরিতে পুলিশ ভেরিফিকেশন ও সত্যায়িত করার প্রক্রিয়া বিলুপ্ত করার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাষ্ট্রপতিকে দেওয়া বার্ষিক প্রতিবেদনে দুদকের পক্ষ থেকে এ বিষয়ে সুপারিশ করা হয়েছে। সোমবার বিকালে বঙ্গভবনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে কমিশনের চার সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে এ প্রতিবেদন পেশ করেন।

প্রতিবেদনের ৮.৪ অনুচ্ছেদে উল্লেখ করা হয়, পাসপোর্ট যাচাই কার্যক্রমে পুলিশের কথিত ঘুষগ্রহণের সুযোগ থাকে। এ কারণে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে পুলিশকে একটি সময়সীমা বেঁধে দেওয়া অথবা এ পদ্ধতি বিলুপ্ত করা যেতে পারে।

সুপারিশনামায় বলা হয়-

১. গেজেটেড কর্মকর্তা কর্তৃক আবেদনপত্র ও ছবি সত্যায়নের প্রক্রিয়া বিলুপ্ত ও পাসপোর্ট তৈরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রথা সময়াবদ্ধ অথবা বিলুপ্ত করা যেতে পারে।
২. পাসপোর্টের মেয়াদ ১০ বছর করা এবং
৩. জাতীয় নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের স্বার্থে ডিজিটাল পাসপোর্ট ব্যবস্থা প্রচলন করা যেতে পারে। রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন দাখিলের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘যে বা যারা সরকারি সম্পত্তি যেমন- রেলের জায়গা, সড়ক বিভাগের জায়গা, গণপূর্ত কিংবা খাসজমি, বনবিভাগের জমি, চান্দিনা ভিটা, ইত্যাদি জমি/সম্পদ অবৈধভাবে দখল করে বিলাসবহুল রিসোর্ট বানিয়েছেন কিংবা অন্য কোনোভাবে দখল করে রেখেছেন, তাদের কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানাই, এসব সম্পত্তি সরকারের সংশ্লিষ্ট সংস্থায় ফিরিয়ে দিন। জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতেই হবে, না হলে কঠোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।’

  • সর্বশেষ