শিরোনাম
◈ বিরতির পর আবারও শুরু বাংলাদেশ-ভারত আলোচনা, তারেক রহমানের দিল্লি সফর নিয়ে তৎপরতা ◈ এশিয়ার অধিকাংশ মুদ্রা দুর্বল, ডলারের বিপরীতে শক্ত অবস্থানে বাংলাদেশি টাকা ◈ যুদ্ধের মধ্যেই জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে ইরানি নেতাদের ভিসা দিল যুক্তরাষ্ট্র ◈ দিল্লিতে ভয়াবহ ঘটনা: পচে যাওয়া মরদেহ উদ্ধারের পর বেরিয়ে এলো কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনা, দেহের অংশ খেয়ে ফেলে কুকুরে ◈ টিসিবির ডিলারশিপ ফিরে পেতে বাণিজ্যমন্ত্রীর গাড়ি আটকালেন আন্দোলনকারীরা ◈ বাঁশের ৭ গুণ, যা শুধু গাছ নয় পরিবেশ ও মানুষের জীবনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা ◈ ১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা দেওয়ার নির্দেশ ◈ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে ভীষণ চাপের মুখে পুলিশ ◈ বাব আল-মানদাবে হুতিদের দখল, পিছু হটছেন ট্রাম্প? ◈ ছয় মাস পর চালু, একদিন না যেতেই ফের বন্ধ সিইউএফএল

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ১১:১৩ দুপুর
আপডেট : ১৩ মে, ২০১৯, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এয়ারলাইন্সে সেরা কাতার এয়ারওয়েজ, বিমানবন্দরে ‘হামাদ’ও ‘হানেদা’

নাঈম কামাল : বিশ্বমানের বিমান পরিবহন সেবা দিয়ে আসছে ফ্লাগশিপ এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজ। বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় বিমান সংস্থার চেয়ে ভালো সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। চলতি বছর এয়ারহেল্প নামক র‌্যাংকিং প্রতিষ্ঠানের রিপোর্টে সেরা এয়ারলাইন্স হিসেবে নির্বাচিত হয়েছে কাতার এয়ারওয়েজ। একইসাথে যৌথভাবে সেরা বিমানবন্দরের খেতাব জিতে নিয়েছে দোহার হামাদ, জাপানের টোকিও’র হানেদা ইন্টারনেশনাল এয়ারপোর্ট। যমুনা টিভি

বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০ পয়েন্টের মধ্যে ৮ দশমিক ৮৯ পেয়েছে হামাদ এয়ারপোর্ট। বিমানবন্দরটি বিশেষ করে তারা সেবা এবং কেনাকাটা ও খাবারের মানের জন্য বেশি পয়েন্ট পেয়েছে।

এরপর যথাক্রমে রয়েছে গ্রীসের এথেন্স ইন্টারনেশনাল এয়ারপোর্ট এবং ব্রাজিলের আলফনসো পেনা ইন্টারনেশনাল এয়ারপোর্ট। বিমান সংস্থার মধ্যে কাতার এয়ারওয়েজের পরে অবস্থান আমেরিকান এয়ারলাইন্সের। তৃতীয় স্থানে রয়েছে এরোমেক্সিকো।

  • সর্বশেষ