শিরোনাম
◈ এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল ইসি ◈ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা খরচ ক‌রে‌ছে ব্রাজিলসহ ৩ দেশ: রাস্ট্রপ‌তি হাভিয়ের মিলেই ◈ প্রশাসনে বড় রদবদল, সচিবালয়ে নতুন মুখের অপেক্ষা ◈ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে ◈ রাবিতে শিক্ষার্থীকে মারধর: জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা ◈ খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ, ‘ইতিবাচক অগ্রগতি’র কথা জানালেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ◈ টেকসই কৃষি-সবুজ শিল্পে ঋণ কমেছে, বেড়েছে টেকসই অর্থায়ন ◈ বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা সরকারের ◈ বন্ধ কারখানার ব্যাপারে প্রধানমন্ত্রী যে সুখবর দিলে ◈ সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৭:২৫ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জাগঞ্জে বাক প্রতিবন্ধী ৮ মাসের অন্তঃসত্তা

মো: সোহাগ হোসেন, মির্জাগঞ্জ : পটুয়াখালীর মির্জাগঞ্জের মনোহরখালী গ্রামে ২০ বছরের এক বাক প্রতিবন্ধী ৮ মাসের অন্তঃসত্তা হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মেয়ের বাবা বাদি হয়ে গত রোববার রাতে একই গ্রামের এক সন্তানের জনক মোঃ কামাল  শেখ (৩০)এর বিরুদ্ধে মির্জাগঞ্জ  থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ওই প্রতিবন্ধীর মা ছোট বেলায় মারা যাওয়ার পরে তার বাবা ২য় বিবাহ করে এবং ওই বউ নিয়ে সুবিদখালীতে বাসা ভাড়া নিয়ে আলাদা থাকত। মেয়েটি গ্রামের বাড়িত থাকতো ও অন্যের বাসায় কাজ করে জীবিকা চালাত। মেয়েটির ও কামালের বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায় কামাল তাদের বাড়িতে আসা যাওয়া করত। হঠাৎ এক দিন মেয়েটিকে ঘরে একা পেয়ে কামাল একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে থাকে। এভাবে গত বছর সেপটেম্বর মাস থেকে একাকীত্বের সুযোগ নিয়ে দিনের পর দিন মেয়েটির সাথে মেলামেশা করতে থাকে কামাল। ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনা জানাজানি  হলে  কামালের  বাবা আজিজ শেখ মিমাংসার কথা  সময় পার করতে থাকে। কামালের বাবা এ ঘটনা  কাউকে না বলার জন্য প্রতিবন্ধীর বাবাকে হুমকি দেয়।

অন্যদিকে মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দেয়। কিছু দিন আগে উপজেলার সুবিদখালী মর্ডান ডায়াগনস্টিক সেন্টারে ওই মেয়েটির আল্ট্রসনোগ্রাম করলে ৮ মাসের অন্তঃসত্তা হয়েছে বলে কর্মরত চিকিৎসক  প্রতিবেদনে উল্লেখ করেন। প্রতিবন্ধী মেয়েটির গরীব বাবা দুই চোখের পানি ছেড়ে বলেন, আমার মা  মরা অসহায় প্রতিবন্ধী মেয়ের যারা সর্বনাশ করেছে আমি তাদের উপযুক্ত বিচারের দাবী জানাই। তিনি আরো বলেন, আমি এখন মেয়েকে নিয়ে কী করমু, কে আমার এই মেয়ে বিবাহ করবে। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান বিশ্বাস  অন্তঃসত্ত্বার কথা নিশ্চিত করে বলেন, এব্যাপারে মামলা হয়েছে। আসামীকে  গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়