শিরোনাম
◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয় ◈ জামাই শা‌হিন আ‌ফ্রিদি‌কে কেনো অধিনায়ক করা হলো, ক্ষেপে গে‌লেন শা‌হিদ আফ্রিদি 

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৮:৩১ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলগাঁওয়ে চিকিৎসক দম্পতির বাসায় দুর্ধর্ষ ডাকাতি

ডেস্ক রিপোর্ট : রাজধানীর খিলগাঁওয়ে চিকিৎসক দম্পতির বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় ডা. ইশতিয়াক আহমেদ চয়ন এবং ডা. রিজওয়ানা জামান হলি'র সি ব্লকের ২৩৩ নং বাসার চারতলার ফ্লাটে এই ডাকাতির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে লুটপাট চালায়। বাংলাদেশ প্রতিদিন।

ডা. রিজওয়ানা জামান হলির বাবা বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বড় ভাই রশিদুজ্জামান রুনু বলেন, তার মেয়ে এবং মেয়ের জামাই পৌনে ৮টা বা ৮ টার দিকে আধা ঘণ্টার জন্য ফ্লাটে তালা দিয়ে বাইরে যান। ফিরে এসে দেখেন দরজায় তালা ভাঙা, রক্তের ছাপ। দুর্বৃত্তরা তালা ভাঙতে গিয়ে হয়তো হাত কেটে ফেলেছে, যে কারণে ঘরে ছোপ ছোপ রক্তের দাগ ছিলো।

তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই ফ্লাটে ঢুকে আলমারি ভেঙে সেখান থেকে তারা ১৭/১৮ ভড়ি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৪০ হাজার টাকা লুটে নিয়ে যায়। পরে খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
উল্লেখ্য, দেড় মাস আগেও একই ভবনের ৫ তলায় একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছিলো। ডা. ইশতিয়াক আহমেদ চয়ন ঢাকা মেডিকেল কলেজে অর্থোপেডিক্সে এমএস করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়