শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৩:৪০ রাত
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিভিন্ন যন্ত্রাংশ মেরামত কাজের জন্য আড়াই মাস বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন কাজ।

রোববার দুপুর থেকে উৎপাদন কাজ বন্ধ রাখা হয়েছে। তবে উৎপাদন বন্ধ থাকলেও কারখানার কমান্ড এরিয়াভুক্ত ছয় জেলায় সার সরবরাহে কোনো ব্যাঘাত ঘটবে হবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগে থেকেই কারখানার বিভিন্ন যন্ত্রপাতি মেরামতের জন্য একটি সিডিউল সময় আমাদের বিসিআইসি থেকে বেঁধে দেয়া হয়েছিল। সেই সময়ের কারণেই রোববার সকাল থেকে কারখানাটি বন্ধ করা হয়েছে। বন্ধের আড়াই মাসে কারখানার বিভিন্ন যন্ত্রাংশ মেরামত ও কিছু যন্ত্রাংশ নতুন সংযোজন করা হবে। ইতোমধ্যে মেরামত কাজ শুরু করে দেয়া হয়েছে।

  • সর্বশেষ