শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০৮:১৩ সকাল
আপডেট : ১২ মে, ২০১৯, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাগামছাড়া ফলের বাজার, আম লিচুর আগমনের অপেক্ষা

কেএম নাহিদ : লাগামহীন দাম বাড়ায় ফল এখন বিলাসী খাদ্যদ্রব্য। তাই পুষ্টিবিদরা ইফতারে যতই ফল খাওয়ার পরামর্শ দিক না কেন, দামের কারণে তা খাওয়ার উপায় নেই সাধারণ মানুষের। এদিকে আমদানিকারকরা দাম বাড়ার পেছনে দায়ী করছেন ঘূর্ণিঝড় ফণীকে। আগামী এক সপ্তাহের মধ্যে বাজার স্বাভাবিক হবে বলেও দাবি তাদের। ডিবিসি টিভি

রমজানে সবার নজর গরুর মাংস আর নিত্যপ্রয়োজনীয় কয়েকটি জিনিসপত্রের দামের দিকে। কিন্তু ফলের বাজার যে লাগামছাড়া সেদিকে কারোরই নজর নেই। খুচরা বাজারে আমদানি করা সব ফলের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। আপেলের দাম প্রকারভেদে বেড়েছে কেজিতে ৬০ থেকে ৮০ টাকা। মালটা ৪০ থেকে ৬০ টাকা। আঙুর ৮০ থেকে ১২০ টাকা। নাশপাতি ১২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। রাজধানীর বাদামতলী ফলের পাইকারি বাজারেও সত্যতা মিললো খুচরা বিক্রেতাদের কথার। সব ফলেই কার্টনপ্রতি দাম বেড়েছে ৩০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত।

আমদানীকারকদের দাবি ঘূর্ণিঝড়ের প্রভাবে যে দাম বেড়েছে তা কমে আসবে খুব শিগগিরই। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ঘুর্ণিঝড় ফণীর কারণে তিন দিন পোর্ট বন্ধ ছিলো, ফলে অনেক ফল এখনো বাজারে আসেনি। আগামী সপ্তাহের মধ্যে বাজার সহনশীল হয়ে যাবে বলেও জানান তিনি।

এতো গেল বিদেশী ফলের কথা। ১০ টাকার কমে একটি কলাও পাওয়া যায়না বাজারে। আর তরমুজের দাম তো আকাশছোঁয়া। পাইকারী বাজারে যে আনারস রমজানের আগে ছিল ১০ টাকা পিস, সেটিই এখন ২০ টাকা। তবে আম, লিচুসহ দেশী ফল বাজারে এলে, ফলের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন ক্রেতা-বিক্রেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়