শিরোনাম
◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০৪:৫১ সকাল
আপডেট : ১২ মে, ২০১৯, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে, বললেন বৈদেশিক র্কমসংস্থান প্রতিমন্ত্রী

নুর নাহার : সম্পূর্ণ নতুন প্রক্রিয়ায় স্বচ্ছতার ভিত্তিতে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক র্কমসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ। সময় টিভি

শনিবার কুয়ালালামপুরে মালয়েশিয়া শাখা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক ইফতার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মালয়েশিয়ার স্থগিত শ্রমবাজার খোলার বিষয়ে এবং দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশি শ্রমিকদের পুনরায় বৈধতাসহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার জন্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার দেশটিতে।

আগামী মঙ্গলবার ৪ সদস্যের ওই প্রতিনিধি দল মালয়েশিয়ার পুত্রাজায়ায় দেশটির মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবে।

ইমরান আহমেদ বলেন, আমরা শ্রমবাজার ২ নাম্বার অবস্থানে নিয়ে যেতে চাই। দেশের র্স্বাথ, শ্রমকিদের স্বার্থের বিরুদ্ধে আমি কোনো সিন্ডিকেট হতে দেবো না।

  • সর্বশেষ