শিরোনাম
◈ টুকু আসে, টুকু যায়—লোডশেডিং নিয়ে রুমিন ফারাহানা (ভিডিও) ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৫৫ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি: বিরোধী দলের নেতা (ভিডিও) ◈ রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি ◈ অগ্ন্যাশয় ক্যান্সারে নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধের অনুমোদন যুক্তরাষ্ট্রে ◈ এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি: সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ মক্কা চুক্তি মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা, আমন্ত্রণ পেলে ইতিবাচকভাবে দেখা হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৮:৪১ সকাল
আপডেট : ১১ মে, ২০১৯, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোক্তা অধিকারের অভিযানে প্রিন্স বাজারসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

সুজন কৈরী : সিটি কর্পোরেশনের দেয়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে প্রিন্স বাজারসহ ৬ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (১১ মে) রাজধানীর মিরপুর-১ নম্বরস্থ গোলচত্বর এলাকায় রমজানের বিশেষ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। শাহ আলী থানা পুলিশের সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

তিনি বলেন, রমজান মাস উপলক্ষে প্রতিদিনই বিশেষ অভিযান চালানো হচ্ছে। সিটি কর্পোরেশন রমজান মাস উপলক্ষে গরুর মাংসের দাম ৫২৫ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত দামের চেয়ে ২৫ থেকে ৭৫ টাকা বেশি নিয়ে ৫৫০ থেকে ৬শ’ টাকায়। এছাড়া অনেকে আইন অনুযায়ী মূল্য তালিকা টাঙায়নি। এসব অভিযোগে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, অভিযানকালে মূল্য তালিকা না থাকায় আনোয়ারের মাংসের দোকানকে ১০ হাজার, সিটি কর্পোরেশনের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় খোকনের মাংসের দোকানকে ৫হাজার, ভুট্টর মাংসের দোকানকে ৫ হাজার, মায়ের দোয়া মাংসের দোকানকে ১০ হাজার এবং পেঁয়াজের দাম বেশি রাখায় জিমার্টকে ২০ হাজার ও প্রিন্স বাজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ