শিরোনাম
◈ হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, বক্তব্য অসমাপ্ত রেখেই বিদায় ◈ চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি, হাসপাতালে ভর্তি প্রায় ৯৮ হাজার ◈ ৪ প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে— শফিকুর রহমানের প্রশ্ন ◈ জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক ◈ নারী-শিশুর অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট ◈ সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা ◈ ভবিষ্যতের যুদ্ধ সফটওয়্যার ও এআইয়ের, প্রস্তুত হচ্ছে ইউরোপ ◈ আন্দোলনে অনেকেই পরীক্ষার্থী নন, সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ একজনকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৬:২৮ সকাল
আপডেট : ১১ মে, ২০১৯, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনজুরিকে পাত্তাই দিচ্ছেন না লিভারপুলের খেলোয়াররা

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ক্যাম্প ন্যু’তে ৩-০ তে পিছিয়ে থাকলেও দ্বিতীয় লেগে ইতিহাস গড়ে কামব্যাক করে ফাইনালে উঠলো অল রেডসরা। ইনজুরিতে থাকা মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনোকে ছাড়াই এমন ইতিহাস গড়তে সক্ষম হলো লিভারপুল। ফাইনালে উঠে নিজেদের ইনজুরি নিয়ে কোনো চিন্তাই করছেন না ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। যদিও বার্সার সাথে ম্যাচ চলাকালীন ইনজুরি নিয়ে খেলেছেন হ্যান্ডারসন ও রাবার্টসন। তারপরেও নিজেদের ইনজুরিকে পাত্তা না দিয়ে দলের অনুশীলনে এসেছিলেন তারা।

লিভারপুল খেলোয়াররা ইনজুরিকে পাত্তা না দেওয়ার ব্যপারে ক্লপের ভাষ্য, ‘এই সপ্তাহে আমাদের ড্রেসিং রুমে বিখ্যাত তিনটি শব্দ হচ্ছে, এটা ¯্রফে ব্যথা। এটা তরুণদের শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ। হেন্ডো (হেন্ডারসন) বললো, ‘এটাতো ¯্রফে ব্যথা’; রোবো (রবার্টসন) বললো, এটাতো ¯্রফে ব্যথা। কিন্তু এটা আসলেই ব্যথা ছিল। রোবো ব্যথার সঙ্গে মানিয়ে নিতে পারবে, কিন্তু সে তো আর মাংশপেশিটাকে সচল করতে পারবে না।’

এছাড়া সালাহ ও ফিরমিনোর ফেরার ব্যাপারে কোচ বলেন, ‘(বার্সেলোনার বিপক্ষে ম্যাচে) উদযাপনের সময় মোকে (সালাহ) ঠিক মনে হয়েছিল। গতকাল এবং তার আগের দিন সে দৌড়েছিল। আজ সে অনুশীলনে যোগ দেবে। ববি? (ফিরমিনো) এই সপ্তাহান্তে ফিরছে না। তবে (চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য) আমাদের হাতে অনেক সময় আছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়