শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৮ মে, ২০১৯, ০৫:০৬ সকাল
আপডেট : ০৮ মে, ২০১৯, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরের আগে নিরাপত্তা পরিদর্শন করবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। কিন্তু গত ২৫ এপ্রিল দেশটিতে বোমা হামলায় তিনশ'র বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সে থেকে দেশটিতে বিরাজ করছে থমথমে পরিবেশ। তাই শ্রীলঙ্কায় বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পরবর্তী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় এই সিরিজের নিরাপত্তা নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলবে বাংলাদেশ, নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

গতকাল মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা সেই ঘটনা নিয়ে উদ্বিগ্ন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রীলঙ্কায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে পরামর্শ নিব। এই মাসের শেষে অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে কথা বলব।’

শ্রীলঙ্কায় এই হামলার ফলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। জুলাইয়ের ২৫, ২৭ এবং ২৯ তারিখ বাংলাদেশ দলের তিনটি ওয়ানডে খেলার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু এই সফর নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে।

  • সর্বশেষ