শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ০৭ মে, ২০১৯, ০৫:৩৩ সকাল
আপডেট : ০৭ মে, ২০১৯, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন গেইল

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্রিকেটে দানবীয় ক্রিটোর খ্যাত ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের হয়ে ভালো খেলেও একটা সময় দলে ব্রাত্য হয়ে পড়েছিলেন অভ্যন্তরীণ অদ্ভুত ‘রাজনীতি’র কারণে। বোর্ডে বদল আসার পর বেশ গোছালো হয়েছে উইন্ডিজের ক্রিকেট। তাই গেইলও ফিরে পেয়েছেন তার মর্যাদা।

গেইল তার দলে কতটা গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তবে উইন্ডিজ ক্রিকেট বোর্ড যেন একটি ‘উদাহরণ’ দিল। আসন্ন আইসিসি বিশ্বকাপে গেইলকে দলের সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছে। বছরখানেক আগেও যার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় ছিল সেই গেইলই তাই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট আসরে নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল সোমবার সহ-অধিনায়ক হিসেবে গেইলের নাম ঘোষণা করে ক্যারিবিয়ানদের ক্রিকেট বোর্ড।

এবারের বিশ্বকাপে উইন্ডিজ জায়গা করে নিয়েছে শেষ দল হিসেবে। নির্দিষ্ট সময়ে র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা দলগুলোর সাথে বাছাই পর্ব খেলে জায়গা করে নিয়েছে দুটি দল। বাছাই পর্বের সেই লড়াইয়ে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করার পর ফাইনালে আফগানিস্তানের কাছে হেরে যায় উইন্ডিজ। এতে মূলত দশম দল হিসেবেই এবারের বিশ্বকাপে অংশ নেবে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল দলটি। নামীদামী খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করে উইন্ডিজ স্কোয়াড ইতোমধ্যে কাঁপুনি ধরাচ্ছে প্রতিপক্ষ দলগুলোর সমর্থকদের মনে। ইংল্যান্ড বিশ্বকাপকে কি গেইলরা স্মরণীয় করে রাখতে পারবেন?

  • সর্বশেষ