শিরোনাম
◈ প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু ◈ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ বাংলাদেশে, এলএনজি ভর্তুকিতে বড় চাপ ◈ দেশে ১০০ কূপ খননের পরিকল্পনা, ৬ মাসে অনুমোদন মাত্র ৩টির: লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ ◈ নেপালে বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার, আরও ৫০০ নিখোঁজ ◈ কোম্পানিতে চাকরির নামে ‘সার্ভিস ভিসায়’ রাশিয়া, ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশি তরুণদের! ◈ প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি ◈ ক্যান্সারের চিকিৎসা নিতে আসা রোগীর ৮০ শতাংশই স্বল্পশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞানহীন ◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ০৯:৩১ সকাল
আপডেট : ০৬ মে, ২০১৯, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাচ শিরোপা নিশ্চিত করে ট্রেবলের পথে আয়াক্স

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বে ঝড় তুলেছে আয়াক্স। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ভয়ঙ্কর জুভেন্টাসকে বিদায় করে স্পার্সদের সাথে প্রথম লেগে ১-০ তে এগিয়ে ফাইনালের পথে আছে ডাচ দলটি। আর এরই মধ্যে ডাচ ক্লাবের শিরোপাটি নিদেজের করে নিয়ে ট্রেবল জিতার প্রথম ধাপ পেরিয়ে গেছে তুমুল গতিতে এগিয়ে চলা ক্লাবটি।

রোববার রাতে উইল্লেমকে ৪-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলে আয়াক্স। দলের হয়ে জোড়া গোল করেন ক্লাস-জান হান্টেলার। ৩৮ মিনিটে ডেলি ব্লাইন্ড প্রথম লিড এনে দেয়ার পর দুই অর্ধে দুই গোল করেন হান্টেলার। ৩৯ মিনিটে প্রথম গোলের পর ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৭৬ মিনিটে গোলের হালি পূর্ণ করেন রাসমুস নিসেন। রেকর্ড ১৯তম বারের মতো এই ট্রফি জিতল ডাচ জায়ান্টরা।

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে মাঠে নামার আগে এই জয় আত্মবিশ্বাস জোগাবে ডাচ দলটির। বুধবার ঘরের মাঠে হবে দ্বিতীয় লেগ। প্রথম লেগে টটেনহ্যামের মাঠ থেকে ১-০ গোলে জয় নিয়ে ফেরে আয়াক্স।

  • সর্বশেষ