শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ০৪:১১ সকাল
আপডেট : ০৬ মে, ২০১৯, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলে কোনো পদ কারো জন্য আজীবন স্থায়ী নয়, বললেন সুব্রত চৌধুরী

লিয়ন মীর : গণফোরাম কার্যনির্বাহী সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী বললেন, দলে কোনো পদ কারো জন্য আজীবন স্থায়ী নয়। সাধারণ সম্পাদকের পদও কারো জন্য স্থায়ী নয়। একজন যাবে একজন আসবে। এজন্য কারো আফসোস থাকা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

আমাদের নতুন সময়ের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমিও গণফোরামের সভাপতি ছিলাম। আমি কি আজীবন থেকেছি। আরো যারা ছিলো তারাও নেই। এটাই নিয়ম। আজীবন থাকার কোনো সুযোগ নেই। একটা দলে গণতান্ত্রিক চর্চা করলে সেখানে পরিবর্তন আসবেই।
তিনি আরো বলেন, আমরা দলে পরিবর্তন আনতে আট বছর দেরি করে ফেলেছি। আরো আগে এই পরিবর্তনটা আশা দরকার ছিলো। কোনো না কোনো কারণেই এটা হয়েছে, তা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। যদিও এটা বড় বড় দলেও হয়ে থাকে।

মোস্তফা মহসিন মন্টুর সাধারণ সম্পাদক পদ ছাড়ার পাশাপাশি গণফোরাম ছাড়ারও গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গুঞ্জন তো গুঞ্জনই। গুঞ্জনের কোনো ভিত্তি নেই। সময়মতো সব পরিষ্কার হবে বলে তিনি মন্তব্য করেন।

  • সর্বশেষ