শিরোনাম
◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে ◈ এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী, ফল জানা যাবে যেভাবে ◈ ধানমন্ডি ২৭ নম্বরের একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটে গৃহযুদ্ধ! বিগব‌্যাশ লি‌গে বেসরকারিকরণের বিরোধিতা বাড়ছে  ◈ ৭০ বছর পেরোলেই পদ ছাড়তে হবে, পি‌টি উষাদের নির্দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার  ◈ ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে ৮ জোন, থাকছে আলাদা রং

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ০৩:৩৯ রাত
আপডেট : ০৬ মে, ২০১৯, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালো ক্রিকেট খেলিনি তাই হেরেছি, বললেন লিটন

স্পোর্টস ডেস্ক: গতকাল রোববার থেকে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ শুরু হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক দল মধ্যেকার ম্যাচ দিয়ে। বাংলাদেশের ওই দিন ম্যাচ না থাকলেও আয়ারল্যান্ডের উলভসের বিপক্ষে একটি গা গরম ম্যাচ খেলেছিলো। কিন্তু সেই ম্যাচে নিজেদের সামর্থ্যরে পরিচয় দিতে পারেনি সাকিবরা। ৮৮ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ দল।

এদিন ম্যাচটিতে মাঠ আর উইকেট বিচারে ৩০৮ রানের লক্ষ্যটা খুব বেশি কঠিন ছিল না বাংলাদেশের জন্য। লিটন দাসও অকপটে স্বীকার করলেন সে কথা। বললেন, ‘উইকেট এবং মাঠ অনুযায়ী ৩০০ খুব বেশি রান ছিল না। আমরা ভালো ক্রিকেট খেলিনি তাই হেরেছি। জিততে পারলে প্রস্তুতিটা আরও ভালো হতো। তবে সব মিলিয়ে খারাপ হয়নি।’

জিততে না পারলেও বাংলাদেশ দলের প্রস্তুতিটা ভালোই হয়েছে বলে মনে করেন বাংলাদেশ দলের এই ব্যাটসম্যান। লিটনের মতে অনুশীলনের চেয়ে ম্যাচ খেলতে পারাটাই বেশি কার্যকর। বাংলাদেশের প্রায় সব ব্যাটসম্যানের ক্যাচ তোলার বিষয়ে লিটনের ব্যাখ্যাটা ছিল এমন, ‘যেহেতু ছোট মাঠ। ছয় মারার চেষ্টা করেছি। তখন মিসহিট হওয়ার চান্স থাকে।’ তবে বড় মাঠে এ সমস্যা হবে না বলে মনে করেন লিটন।

বাংলাদেশের প্রথম ম্যাচ মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আবহাওয়ার পূর্বাভাস বলছে সেদিন ঠান্ডার সঙ্গে ঝরতে পারে বৃষ্টিও। কন্ডিশন কোনো সমস্যা হবে কি না? লিটন হেসে জবাব দিলেন, যদি ঠা-া থাকে বৃষ্টি হয় তাহলে ওভাবেই খেলতে হবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেটারদের পরিকল্পনা কী সেটা জানা না গেলেও আপাতত নির্ভার থেকেই ভালো শুরু করতে চাইবে বাংলাদেশ; এটা নিশ্চিত।

  • সর্বশেষ