শিরোনাম
◈ হিমালয়ের বরফ দ্রুত গলছে, ঝুঁকিতে ভারতের অর্থনীতি! ◈ ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা ◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ০৬:২০ সকাল
আপডেট : ০৬ মে, ২০১৯, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতির দায়ে ইরানের প্রেসিডেন্টের ভাই কারাগারে

ডেস্ক রিপোর্ট  : দুর্নীতির দায়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই এবং তার ঘনিষ্ঠ উপদেষ্টা হোসেন ফেরেইদুনকে কারাগারে পাঠানো হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে বলছে, গতকাল শনিবার রুহানির ভাইকে কারাগারে পাঠানো হয়। তবে দেশটির আদালত প্রেসিডেন্টের ভাইকে কতদিনের সাজা দিয়েছেন তা উল্লেখ করা হয়নি।

আদালতের কর্মকর্তা হামিদ রেজা হোসেইনি বলেন, ‘হোসেইনি ফেরেইদুনের কয়েকটি অভিযোগে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তবে অন্য অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

হোসেইনির যেহেতু আবেদন করার সুযোগ রয়েছে তাই তার সাজার ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেন সেই বিচারিক কর্মকর্তা। ২০১৭ সালে আটক হওয়ার পর থেকে তিনি জামিনে রয়েছেন। গত ফেব্রুয়ারিতে হোসেইনিসহ ছয়জনের বিচার শুরু হয়।

প্রেসিডেন্টের পক্ষের লোকজনের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই মামলায় রুহানিকে অপমানিত করার জন্যে দেশটির কট্টরপন্থিদের দ্বারা নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা তার ভাইকে এমন সাজা দিয়েছে। তবে আদালত এমন অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

উৎসঃ জাগোনিউজ

  • সর্বশেষ