শিরোনাম
◈ সেপ্টেম্বরে ফের চালু হতে পারে ঢাকা-কলকাতা ‘মৈত্রী এক্সপ্রেস’ ◈ তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে চ্যালেঞ্জের মুখে পড়লেও অ‌স্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পা‌রে : অ‌্যা‌লেক্স ক্যারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন আজ, ভোট দেবেন ৩৪৯ এমপি ◈ ২৮ আগস্ট বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ কোকেন পরীক্ষায় পজিটিভ, অ‌স্ট্রেলিয়ান কির‌গিয়স টেনিস থেকে সাময়িক নিষিদ্ধ ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ০২:২৪ রাত
আপডেট : ০৬ মে, ২০১৯, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণপরিবহনকে শৃঙ্খলায় ফেরাতে কাজ করছে কমিটি, বললেন সাঈদ খোকন

সুজিৎ নন্দী: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে গঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটি কাজ করে যাচ্ছে। এ কাজ এগিয়ে নিতে সড়কে বিদ্যমান বাস ও রুটগুলো রেশনালাইজেশনের মাধ্যমে ২২টি রুটে ছয়টি কোম্পানির আওতায় নিয়ে আসা যায় কি না, সেগুলোর সম্ভাব্যতা যাচাই করার জন্য আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে। চ‚ড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী বৈঠকের মাধ্যমে জানা যাবে। পরবর্তীতে কমিটির মতামত অনুযায়ী প্রথামকিভাবে চালু করব।

আজ রোববার ডিএসসিসির সভাকক্ষে কমিটির আয়োজিত বৈঠকে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন একথা বলেন। এসময় শহরের পুরোপুরি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রায় দুই বছর সময় লাগবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, সদরঘাট থেকে শুরু করে রামপুরা ব্রিজ পর্যন্ত একটি চক্রাকার বাস সার্ভিস আমরা চালু করতে চাই। এই রুটে শুধু বিআরটিসি নয়, ব্যক্তিমালিকানা বাসও যেন এর সঙ্গে সম্পৃক্ত করে সুস্থ প্রতিযোগিতার মাধমে চলতে পারে। এই বিষয়ে আমরা আলোচনা করছি। সবকিছু মিলিয়ে নাগরিকদের সাশ্রয়ী মূল্যে সেবা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএমপি প্রতিনিধি, বিআরটিসি, রাজউক, বিআরটিএ কর্মকর্তাসহ মহানগরীর বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও গণপরিবহন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়