শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ০২:১৩ রাত
আপডেট : ০৬ মে, ২০১৯, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসি সচিব বললেন, ঈদের পর ফখরুলের শূন্য আসনে নির্বাচন

আবুল বাশার নূরু : নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, ঈদের পরপরই বগুড়া-৬ আসনের পুন:নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার নির্বাচন ভবন কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আইন অনুযায়ী-কোনো আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। আমরা কমিশনকে বিষয়টি জানিয়েছি। শিগশিগরই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, ঈদেরর পরপরই এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা তাড়াতাড়িই নির্বাচন করে ফেলতে চাই। কেননা, জুলাইতে বৃষ্টি বেড়ে যাবে। তাই আমরা জুনেই নির্বাচন করে ফেলবো।

বগুড়া-৬ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। তবে তিনি শপথ না নেওয়ায় এবং আইনে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় ফখরুলের আসনটি গত ৩০ এপ্রিল শূন্য ঘোষণা করেন স্পিকার।
হেলালুদ্দীন আহমদ আরও বলেন, বিএনপি পাঁচটি আসনের জন্য জাতীয় সংসদে একটি সংরক্ষিত মহিলা আসন পাবে। এজন্য আমরা আগামী সাতদিনের মধ্যে দলটিকে নাম জানাতে বলবো। এক্ষেত্রে প্রার্থীর নাম রিটার্নিং কর্মকর্তারা কাছে জমা দিতে হবে। রিটার্নিং কর্মকর্তা যদি দেখেন, সব কাগজ ঠিক আছে, তবে আমরা গেজেট প্রকাশ করবো।

জাতীয় নির্বাচনে বিএনপি ছয়টি আসন পেয়েছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া সবাই শপথ নিয়ে কার্যভার গ্রহণ করেছেন।

  • সর্বশেষ