শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ০৬:৪৬ সকাল
আপডেট : ০৫ মে, ২০১৯, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের জুটি বাঁধছেন সালমান-ক্যাটরিনা

মুসফিরাহ হাবীব : সদ্য মুক্তি পেয়েছে ‘ভারত’ ছবির ট্রেলার। ইদেই মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানের ভক্তদের বহু প্রতীক্ষিত এ ছবি। কারণ, ছবিটির বিশেষত্ব হচ্ছে সালমান-ক্যাটরিনার রসায়ন।

ছবিটি মুক্তির আগেই পরিচালক জানিয়ে দিয়েছেন, এ জুটির অনস্ক্রিন রোমান্স দেখবেন দর্শকরা। আর সেটা খুব তাড়াতাড়িই হবে। কারণ, ‘ভারত’-এর পর সালমানের ‘টাইগার’ সিরিজের তৃতীয় ছবিতে হাত দেবেন পরিচালক।

ট্রেলার মুক্তির পর থেকেই ‘ভারত’ নিয়ে ভক্তদের উন্মাদনা বেড়েছে। ‘ভারত’ ছবিটি একজনের জীবন কাহিনি। প্রধান চরিত্রের নামেই ছবির নামকরণ করেছেন পরিচালক। তরুণ থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত যে চড়াই-উৎরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে ভারতকে, সেই গল্পই উঠে আসবে পর্দায়।

ট্রেলারেই ধরে পড়েছে তার ঝলক। কখনও সার্কাসের খেলোয়াড়, তেলের খনি শ্রমিক আবার কখনো নৌবাহিনীর কর্মকর্তা, পোস্টারে উঠে এসেছে সালমানের একাধিক লুক। ট্রেলারেও তার ব্যতিক্রম ঘটেনি। ‘ভারত’ মুক্তি পাচ্ছে ৫ জুনে।

  • সর্বশেষ