শিরোনাম
◈ এক্সিলারেট টার্মিনাল চালু, রাতেই বাড়বে গ্যাস সরবরাহ ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ০৩:০৫ রাত
আপডেট : ০৫ মে, ২০১৯, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম লক্ষ্য ২০২১ সালে দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে হবে

জাহিদুল কবীর মিল্টন : বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও স্কিল এ্যান্ড ট্রেনিং এ্যানহ্যান্সমেন্ট প্রজেক্টের (এসটিইপি) প্রকল্প পরিচালক এ বি এম আজাদ বলেছেন, বেকারের সংখ্যা বাড়লে উন্নয়ন কাজ বাঁধাগ্রস্থ হবে। সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম লক্ষ্য টেকসই উন্নয়নের মাধ্যমে ২০২১ সালে দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে হবে। এলক্ষ্যে সরকার আন্তরিক ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।

সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষার পার্থক্য উল্লেখ করে আজাদ বলেন, সাধারণ শিক্ষায় মাষ্টার্স ডিগ্রি অর্জন করলেও বেকার থাকে। অথচ কারিগরি শিক্ষা অর্জন করলে কেউ বেকার থাকে না। যুবসমাজকে স্বনির্ভর করতে হলে দেশকে উৎপাদন মুখি দেশে পরিনত করতে হলে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। তাই এখন যুবসমাজকে কারিগরি শিক্ষা গ্রহন করতে হবে।

শনিবার সকালে যশোর শহরতলীর ধর্মতলাস্থ মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা ইদিস আলীর সভাপতিত্বে সেমিনার ও আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন স্কিল এ্যান্ড ট্রেনিং এ্যানহ্যান্সমেন্ট প্রজেক্টের কমিউনিকেশন কনসালটেন্ট জিল্লুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক আরাফাত ইদ্রিস পরশ, আইডি ইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল ইসলাম, মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ জাহিদুল ইসলাম, কম্পিউটার ও টেকনোলজি বিভাগের ছাত্র প্রকাশ বিশ্বাস, একই বিভাগের ছাত্রী মনিষা বিশ্বাস প্রমুখ। এছাড়া সেমিনারে ১শ ৬০টি স্কুলের প্রধান শিক্ষকরা অংশ গ্রহন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়