শিরোনাম
◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ০৩ মে, ২০১৯, ০১:০৫ রাত
আপডেট : ০৩ মে, ২০১৯, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধোনির বাড়ি থেকে এলসিডি টিভি চুরি

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নয়ডার বাড়ি থেকে মঙ্গলবার একটি এলসিডি টিভি খোয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, নয়ডার সেক্টর ১০৪-এ ধোনির একটি বাড়ি রয়েছে। বাড়িটি তিনি জনৈক বিক্রম সিংকে কিছু দিন হলো ভাড়া দিয়েছেন। ওই ব্যক্তি ধোনির বাড়িতে কিছু সংস্কার কাজ করাচ্ছিলেন।

অভিযোগ, যারা কাজ করছিলেন, তাদেরই কেউ একজন ভারতীয় দলের সাবেক অধিনায়কের এলসিডি টিভি চুরি করে পালিয়েছেন।

পুলিশ জানিয়েছে, চোরকে শনাক্ত করা গিয়েছে। টিভি খোয়া যাওয়ার পর থেকে সেও আর কাজে আসেনি। একটি চুরির মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

  • সর্বশেষ