শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৩ মে, ২০১৯, ১২:১৮ দুপুর
আপডেট : ০৩ মে, ২০১৯, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফণী মোকাবেলায় জাপা প্রস্তুত, জানালেন বাবলা

ইউসুফ আলী বাচ্চু : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন ভয়ংকর ঘুর্ণিঝড় মোকাবেলায় সরকারের পাশাপাশি জাতীয় পার্টির সকল স্থরের নেতাকর্মীরা সর্বাত্বক প্রস্ততি নিয়েছে। বিশেষ করে উপকুলীয় অঞ্চলগুলোতে ফণীর ক্ষয়ক্ষতি মোকাবেলায় জাতীয় পার্টির সকল স্থরের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে ইতিমধ্যে বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু এরশাদ ও বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার দোলাইরপাড়ে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত এক যৌথসভায় সভাপতিরক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা, কদমতলীয় থানা জাতীয় পার্টির সভাপতি শামসুজ্জামান কাজল।

সভায় বাবলা আরো বলেন, যে কোনো বিপদ থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। তিনি নিশ্চয় বাংলাদেশের মানুষকে যেকোনো দূর্যোগের হাত থেকে রক্ষা করবেন।

তবে আমাদের সকলকে যে কোনো দূর্যোগ মোকাবেলায় সর্তক থাকতে হবে। ঘুর্নিঝড় ফণীর আঘাতে যাতে ক্ষয়ক্ষতি কম হয় সেজন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ ও বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ জাতীঅয় পার্টির সকল স্থুরের নেতাকর্মীদেরকে সাধারণ মানুষের পাশে দাাড়ানো আহবান জানিয়েছেন।

  • সর্বশেষ