শিরোনাম
◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী (ভিডিও) ◈ ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক (ভিডিও) ◈ হামের উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ৯৪৩ ◈ কাউকে বন্ধ বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ, আধুনিক বাহিনী গঠনে জোর ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার

প্রকাশিত : ০২ মে, ২০১৯, ০৪:৩৩ সকাল
আপডেট : ০২ মে, ২০১৯, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক আলী রিয়াজের মতে, ফখরুল ইসলাম আলমগীর নি: সন্দেহে ইতিহাস সৃষ্টি করেছেন

খালিদ আহমেদ : অধ্যাপক ড: আলী রিয়াজ মনে করেন সংসদ সদস্য হিসেবে শপথ না নিয়ে বিএনপির সহাসচিব ইতিহাসে তাঁর নাম লিখিয়েছেন । বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য শপথ নেয়া প্রসঙ্গে নিজের ফেসবুক পেজে এমনি মন্তব্য করেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসার ডঃ আলী রিয়াজ।

ফেজবুক পেজে তিনি লিখেন, বাংলাদেশে যে ১১টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তাতে এই প্রথম একজন প্রার্থী বিজয়ী হবার পরে সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন না| বাংলাদেশের রাজনীতি ও সংসদের যে কোনো ইতিহাস লেখা হলে এই বিষয় উল্লেখিত হবে বলেই আমার বিশ্বাস| বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কারণেই বাংলাদেশের ইতিহাসে আলোচিত হবেন| এই সিদ্ধান্তের কারণ এবং সঠিকতা নিয়ে মতভিন্নতা থাকবে, এর ফল নিয়ে অনেক কথা এখনো বাকি রয়ে গেছে| কিন্তু নৈর্ব্যক্তিকভাবে বিবেচনা করলে এই বিষয়টি মোটেই এড়ানো যাবেনা|

  • সর্বশেষ