শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০৪:১৭ সকাল
আপডেট : ০১ মে, ২০১৯, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিট স্ট্রোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক : কয়েকদিনের চলমান প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে মিজানুর রহমান নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ পৌর এলাকায়।

মিজানুর রহমানের এক রুমমেট জানান. গত কয়েক দিনের প্রচণ্ড গরমে মিজানের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। মঙ্গলবার ভোরে আশঙ্কাজনক হলে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গরমের তীব্রতা নিয়ে মিজানুর বেশ কয়েকটি পোস্ট করেছেন। এর মাঝে তিনি এক পোস্টে লিখেছেন, ‘মিজান তুই যা চাইবি তাই পাবি কিন্তু একটা জিনিস চাইতে হবে। তবে আমি আমার বাসায় পানি চাইতাম যা দিয়ে আমি গোছল করতে পারবো।’ দ্য ডেইলি ক্যাম্পাস

  • সর্বশেষ