শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০২:১৬ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনশুমারী ও গৃহগণনা হবে ২০২১ সালে জানালেন, এম এ মান্নান

তাপসী রাবেয়া: মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য আলী আজম কর্তৃক উত্থাপিত এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ কথা জানান।

মন্ত্রী বলেন, প্রতি দশ বছর পর পর জনশুমারী ও গৃহগণনা অনুষ্ঠিত হয়।তারই ধারাবাহিকতায় আগামী ২০২১ সালে জনশুমারী ও গৃহগণনা অনুষ্ঠিত হবে। তিনি জানান, বাংলাদেশে সর্বশেষ ২০১১ সালে ‘আদমশুমারী ও গৃহগণনা ২০১১’ কার্যক্রম পরিচালতি হয়। ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন। এরমধ্যে পুরুষ ৭ কোটি ৪৯ লাখ ৮০ হাজার ৩৮৬ জন ও মহিলা ৭ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৯৭৮ জন।

তিনি জানান, ২০১৩ সালে জাতীয় সংসদে পরিসংখ্যান আইন, ২০১৩ পাস হয় এবং এ আইন অনুসারে আদমশুমারীকে ‘জনশুমারী’ নামে অবহিত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়