শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০১:২৪ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্ঞান আহরণের জন্য বইপড়ার কোন বিকল্প নেই

শরীফা খাতুন : ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) আনিস মাহমুদ বলেন, জ্ঞান আহরণের জন্য বইপড়ার কোন বিকল্প নেই। শৈশব থেকেই বইপড়ার আগ্রহী করে তুলতে হবে। বই হলো সকল মানুষের সবচেয়ে সাথী, বই বন্ধু হিসেবে কাজ করে। নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে সকল শিক্ষার্থীকে লাইব্রেরিমূখী করতে হবে। এই প্রজন্মের শিক্ষার্থীরা বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে।

মঙ্গলবার বিকেলে উমেশচন্দ্র পাবালিক লাইব্রেরি মিলনায়তনে খুলনা মহানগরীর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বইপড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় উমেশচন্দ্র পাবালিক লাইব্রেরি এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথি শিক্ষার্থীদের বেশি করে বইপড়ায় উৎসাহ দিতে অভিভাবকদের প্রতি আহবান জানান।

খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইকবাল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সহসভাপতি প্রফেসর মাজহারুল হান্নান, সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির এবং যুগ্ম সম্পাদক মাসুদ মাহমুদ।

পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই বইপড়া প্রতিযোগিতায় মহানগরীর ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় একশত ৬০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকালে একইস্থানে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) আনিস মাহামুদ বইপড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন।

  • সর্বশেষ