শিরোনাম
◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৮:২১ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বসিলায় জঙ্গিবিরোধী অভিযান: অজ্ঞাতনামাদের আসামি করে র‌্যাবের মামলা

সুজন কৈরী : রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‍্যাবের জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় র‌্যাব বাদি হয়ে মামলা করেছে। মামলায় অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

র‍্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ জানান, র‍্যাব বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করা হয়েছে।‘সন্ত্রাস বিরোধী আইন-২০০৯’ এর আওতায় মামলাটি হয়েছে।

রোববার দিবাগত রাতে মোহাম্মদপুরের বসিলায় মেট্রো হাউজিং এলাকার একটি টিনশেড বাড়িতে অভিযান চালায় র‍্যাব-২ এর একটি দল। তাদের কাছে তথ্য ছিল বাড়িটিতে দুই জন জঙ্গি রয়েছে। অভিযান শুরুর পরই র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্দেহভাজন দুই জঙ্গি। পরে র‌্যাবও পাল্টা গুলি চালায়। সকাল ৯টার পর বোম্ব ডিসপোজাল ইউনিটকে সঙ্গে নিয়ে র‌্যাবের স্পেশাল ফোর্সের সদস্যরা ওই বাড়িতে প্রবেশ করেন। ওই সময়ও সেখান থেকে কয়েক দফা গুলির শব্দ পাওয়া যায়। এরপর সকাল ১১টায় বাঁশ ও টিন দিয়ে তৈরি বাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ভেতর থেকে উদ্ধার করা দুই জঙ্গির লাশ। এছাড়া পিস্তল-গুলিসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়