শিরোনাম
◈ ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ◈ সরকার নির্ধারিত দামে ডিলাররাও পাচ্ছেন না এলপিজি, বাড়তি দাম গুনছেন ভোক্তারা ◈ উপাচার্য দিনভর অবরুদ্ধ, তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ ন্যানোপ্রযুক্তি ও মহাকাশ যন্ত্র উদ্ভাবনে নাসায় কাজ করছেন বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা ◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও)

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৮:১৮ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টি না হওয়ায় বৈশাখী আলপনার স্থায়ীত্বে রেকর্ড

ইসমাঈল ইমু : বৈশাখের ১৭ তারিখ আজ। অথচ বৃষ্টি না হওয়ায় পহেলা বৈশাখের আগের রাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আঁকা আলপনা এখনো টিকে আছে। আট বছর আগে সাড়ে ৩ লাখ বর্গফুট এলাকায় আকা এই বৈশাখী শিল্পকর্ম বিশ্বের দীর্ঘতম আলপনা হিসেবে দাবী করেছিলেন উদ্দোক্তারা।

তবে প্রতি বছর হাজারো শিল্পীর তুলিতে আঁকা এ আলপনার মেয়াদকাল ২/৩ দিনের বেশি গড়াতে দেখা যায়নি। কারণ বৈশাখের প্রথম ২/৩ দিনের ঝড়োবৃষ্টি আর হাজারো গাড়ির চাকায় সব আলপনা ধুয়েমুছে একাকার হয়ে যায়। কিন্তু গত আট বছরের মধ্যে এবারই ব্যাতিক্রম ঘটেছে। ১৭ দিন ধরে গোটা সড়কটিই সেজে আছে বৈশাখী সাজে। লেখাটি সিনিয়র সাংবাদিক মাসুম মিজানের ফেসবুক থেকে নেয়া।

  • সর্বশেষ