শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০২:৫৩ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াসার পানিতে ক্ষতিকর অ্যামোনিয়া ও ব্যাকটেরিয়া

ফাতেমা ইসলাম : ওয়াসার পানিতে ক্ষতিকর অ্যামোনিয়া ও ব্যাকটেরিয়া পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট । এই দূষিত পানিই বাসাবাড়িতে সরবরাহ করা হচ্ছে। তাই অপরিষ্কার ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহারে বাধ্য হচ্ছে রাজধানীবাসী। তবে ওয়াসা বলছে, পানি ঠিকই আছে কিন্তু পাইপলাইনে ত্রুটি থাকায় কিছুটা দূষিত হচ্ছে। ইনডিপেন্ডেন্ট টিভি।

রাজধানীর ওয়ারীতে পাম্পের সামনেই পানি সরবরাহ করছে ওয়াসা। বলা হচ্ছে, ভূগর্ভ থেকে তোলা হয় বলে এই পানি সুপেয়।

তবে পশ্চিম জুরাইনের খন্দকার গোলির চিত্র ভিন্ন। চাহিদা অনুযায়ী ওয়াসা পানি দিতে না পারায় ব্যক্তিগত ডিপপাম্পের ওপর নির্ভর করতে হচ্ছে স্থানীয়দের। তাদের অভিযোগ, বাসাবাড়িতে যে পানি দেয়া হচ্ছে তা পানের অনুপযোগী।

সেখানকার পানি বুয়েটে পরীক্ষা করে পাওয়া গেছে, প্রতিলিটারে অ্যামোনিয়া রয়েছে দশমিক শূন্য তিন মিলিগ্রাম, ১৫০টি ফেটাল কলিফর্ম এবং মানুষ ও প্রাণীর মলের জীবাণুর ৩৪০টি কলিফর্ম। বিশেষজ্ঞরা বলছেন, বিশুদ্ধ পানিতে এর অস্তিত্বই থাকার কথা নয়।

ওয়াসার এমডি তাকসিম আবারো জানালেন, সরবরাহ করা পানিতে কোনো জীবাণু নেই। পাইপলাইনে ত্রুটির কারণে কিছুটা দূষিত হচ্ছে, তবে সেটা ১০ মিনিট ফুটালেই সুপেয়।

তিনি জানালেন, প্রায় ৩ হাজার কিলোমিটার নতুন পাইপলাইন সংযোগের কাজ চলছে। ৩ বছরের মধ্যে নির্মাণ শেষ হলেই সরাসরি নিরাপদ পানি পাবে রাজধানীবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়