শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০২:৪৫ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে বাসের ধাক্কায় নিহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আজিজুর রহমান (২৮) এবং আবদুল মোনাফ (৩০)। আব্দুল মোনাফ উপজেলার উত্তর হারবাং এলাকার আলী আহমদের ছেলে ও একই এলাকার রকিম উল্লাহর ছেলে আজিজুর রহমান

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হারাধন চন্দ্র দাস জানান, রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মারসা পরিবহনের একটি বাসকে অতিক্রম করার সময় বাসের ধাক্কায় মোটরসাইকেলটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

নিহতদের মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়