শিরোনাম
◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা ◈ গোল্ডেন ভিসায় সম্পদের পাহাড়, দুবাই যেতে প্রস্তুত দুদকের বিশেষ টিম ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ◈ ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত ◈ এখন দেশ পুনর্গঠন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার সময়: প্রধানমন্ত্রী ◈ তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ১১:২৮ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন সফর শেষে দেশে ফিরলেন নৌবাহিনী প্রধান

ইসমাঈল ইমু : চীনা নৌবাহিনীর ৭০তম বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে যোগদান শেষে সোমবার দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর এম মুসা আনুষ্ঠানিকভাবে নৌ প্রধানকে স্বাগত জানান।

গণচীনে অবস্থানকালে নৌবাহিনী প্রধান চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও নৌপ্রধান ভাইস এডমিরাল শেন জিনলং এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া তিনি দেশটির নৌবাহিনীর ৭০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ’ এ অংশগ্রহণ করেন।

ওই অনুষ্ঠানে জাপান, জার্মানি, ব্রাজিল, তুরস্ক, ইরান, নিউজিল্যান্ড, মায়ানমার, গ্রিস, পেরু, দক্ষিণ আফ্রিকা, চিলি, কম্বোডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড,প্যালেস্টাইনের নৌবাহিনী প্রধানবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদ ও উর্ধ্বতন নৌপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সফরকালে বাংলাদেশ নৌবাহিনী প্রধান চীনের বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও গণচীনের যুদ্ধজাহাজ ও সাবমেরিন একাডেমিসহ বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়