শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৩ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘূর্ণিঝড় ‘ফনি’ আগামীকাল ভয়াবহ রূপ নিতে পারে

সালেহ্ বিপ্লব : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিশেষ বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ঝড়ের পূর্বাভাসে বলা হয়, বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্নিঝড় ‘ফনি’ বর্তমানে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামীকাল ৩০ এপ্রিল পর্যন্ত ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিক বরাবর ভারতের উপকূলমুখী অগ্রসরমান থাকতে পারে, যার গতিপথ পরবর্তীতে উত্তর-পূর্বমুখী পরিবর্তিত হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে বলে ওই বিশেষ বার্তায় জানানো হয়েছে। বাসস

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় সংশ্লিষ্ট কারণে আগামী ২ থেকে ৩ মে ভারতের মেঘালয় অববাহিকায় এবং ৬ থেকে ৭ মে ভারতের মেঘালয়সহ বাংলাদেশের মেঘনা অববাহিকা, মধ্যাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঢাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে বৃষ্টিপাতের প্রভাবে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। এ ব্যাপারে আবহাওয়াবিদ মো. আফতাবুদ্দিন জানান, বরিশাল, পটুয়াখালী ও ফরিদপুর অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে বৃষ্টিপাতের প্রভাবে তাপ প্রবাহ কিছুটা কমতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়