শিরোনাম
◈ ২০৪৫ সালের মধ্যে ঢাকায় ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের পরিকল্পনা ◈ বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে আগ্রহী তুরস্কের রাষ্ট্রীয় কোম্পানি ◈ ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় কর্মী পাবেন সরকারি মাসিক ভাতা ◈ আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানো থেকে হাসিনার পতন ◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি ◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা ◈ গোল্ডেন ভিসায় সম্পদের পাহাড়, দুবাই যেতে প্রস্তুত দুদকের বিশেষ টিম

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৯:১৬ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘উন্নত চিকিৎসার জন্য আলাউদ্দিন আলীকে ব্যাংকক নেওয়া হবে’

বিনোদন প্রতিবেদক : দেশের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী বেশকিছুদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতির দিকে। তার স্মতি এখন কিছুটা কাজ করছে এছাড়াও স্পষ্ট করে কথাও বলতে পারছেন তিনি। এমনটাই জানিয়েছেন আলাউদ্দিন আলীর দীর্ঘদিনের সহকারী ও সংগীতশিল্পী মোমিন বিশ্বাস

সাভারের সিআরপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আলাউদ্দিন আলী। সেখানে তাকে ফিজিওথেরাপি দেয়া হচ্ছে। আরও কিছুদিন সেখানে তাকে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তবে পরিবার থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। এ বিষয়ে আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা আলী মিমি জানান, সবার দোয়ায় আগের থেকে তিনি অনেক ভালো আছেন। তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তার উন্নত চিকিৎসার জন্য পরে ব্যাংকক নেয়ার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, গত ২২শে জানুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত আলাউদ্দিন আলীকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে ১৭ই ফেব্রুয়ারি তাকে কেবিনে আনা হয়। এখন তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়