শিরোনাম
◈ ‘কাকে দিয়ে হাদিকে খুন করিয়েছেন সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে’ ◈ ‌নেইমার‌কে স‌ঙ্গে নি‌য়েই বিশ্বকাপ খেলতে যুক্তরা‌স্ট্রে উড়াল দি‌লো ব্রা‌জিল দল ◈ চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ◈ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ: বাংলাদেশের আবেদনে সাড়া দিল ইউএনসিডিপি ◈ গণসমর্থন হারিয়ে যেভাবে চলছে আওয়ামী লীগ ◈ আইসি‌সি র‌্যাং‌কিং‌য়ে বাংলা‌দে‌শের নারী ব‌্যাটার ও বোলার‌দের উন্ন‌তি  ◈ নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে প‌রিবর্তন আন‌লো আ‌ইসি‌সি ◈ মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত, চাপ কমাতে পুনর্গঠন পরিকল্পনা ◈ শাকিব খান সিনেমার প্রতি উদাসীন: মির্জা আব্দুল খালেক ◈ ‘ডলার ধর্ষণ করেছে, তাকে ধরেন, আমি জবাই করছি’— আদালতে নেওয়ার পথে সোহেলের দাবি

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৮:৩১ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প বললেন, জাপান মার্কিন গাড়ি শিল্পে আরো ৪ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে

আব্দুর রাজ্জাক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার একটি রাজনৈতিক সামাবেশে এ কথা জানান। তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে মার্কিন গাড়ি নির্মাণ কারখানায় আরো ৪ হাজার কোটি ডলার বিনিয়োগের কথা বলেছেন। রয়টার্স

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে ন্যাশনাল গল্ফক্লাবে অ্যাবের সঙ্গে এক সঙ্গে গল্ফ খেলা শেষে উইসকন্সিনের গ্রিন বেতে একটি রাজনৈতিক সমাবেশে যোগ দেন ট্রাম্প।

শনিবারের বৈঠকে ট্রাম্প জাপানি কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের আরো বেশি গাড়ি উৎপাদনের বিষয়েও অ্যাবেকে অনুরোধ করেছেন। উভয় নেতার বৈঠকে যুক্তরাষ্ট্রে আরো বেশি বিনিয়োগের বিষয়ে টয়োটাসহ অন্যান্য গাড়ি কোম্পানির ঘোষণা নিয়েও আলোচনা করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি আগামী ৫ বছরের মধ্যে মার্কিন গাড়ি শিল্পে আরো ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করে ১৩শ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ করার ঘোষণা দেয় টয়োটা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়