শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নথিভুক্ত দেরী করে জমা দেওয়ায় ভোট দিতে পারছেন না কোহলি

স্পোর্টস ডেস্ক: ভারতের জাতীয় দলের অধিনায়ক বিারট কোহলি চলমান ভারতে লোকসভা নির্বাচনে ভোট দিতে পারছেন না। সম্প্রতি কোহলির উদ্দেশে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘নিজে ভোট দিয়ে, সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করে তোলো।’ কিন্তু নরেন্দ্র মোদির সেই আর্জি এবার রাখতে পারলেন না কোহলি।

কারণ, নির্দিষ্ট সময়ের মধ্যে মুম্বাইয়ের ভোটার তালিকায় নিজের নামই নথিভুক্ত করাতে পারেননি ভারতীয় অধিনায়ক। তাই চলতি লোকসভা নির্বাচনে তাকে ভোটাদানে বিরত থাকতে হচ্ছে।

জানা গিয়েছে, ভোটার তালিকায় নাম তোলার শেষ দিন ছিল ৩০ মার্চ। কিন্তু খেলা সংক্রান্ত নানা ব্যস্ততার কারণে কোহলি নির্ধারিত দিনের মধ্যে নিজের নাম তালিকায় নথিভুক্ত করতে ব্যর্থ হন।

সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন, ভোটার তালিকায় নাম তোলার জন্য বিরাট কোহলির আবেদন জমা রয়েছে। এবার না পারলেও আগামী নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়