শিরোনাম
◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ ◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল 

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৩:৪৮ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসরাতকে নিয়ে ইবিতে ধর্ষণ বিরোধী পথনাটক পথস্থ

নিউজ ডেস্ক : ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পথনাটক ‘বিচার চাই’ পথস্থ হয়েছে। বিশ্ববিদ্যালয় থিয়েটারের পরিবেশনায় শনিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসের ডায়না চত্তরে ধর্ষণ বিরোধী এ নাটকটি প্রদর্শিত হয়।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের প্রচার সম্পাদক এনামুল হকের রচনায় ও নাট্যকর্মী আদনান হোসাইন চৌধুরীর নিদের্শনায় নাটকটিতে নুসরাত হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনার উল্লেখ, এর বিচার ও বর্তমান সমাজের বিভিন্ন বাস্তব চিত্র তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় নাকটিতে নুসরাত চরিত্রে অভিনয় করেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের নাট্যকর্মী আশফিকা। এছাড়া নাকটটিতে আরো অভিনয় করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ সিরাজউদ্দৌলা চরিত্রে তন্ময় হাফিজ, রেজওয়ান, পিয়াস, নাহিদ, শ্যামলী, কৌশিক সহ আরও অনেকে।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের ট্রেজারার অনি আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল, আইন বিভাগের এ্যাসোসিয়েট প্রফেসর ড. রেহেনা পারভীন, বাংলা বিভাগের এ্যাসোসিয়েট প্রফেসর ড. সাইফুজ্ জামান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের এ্যাসিসটেন্ট প্রফেসর শাম্মী আখতার, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক আশিক বনি প্রমুখ। ক্যাম্পাস লাইভ

  • সর্বশেষ