শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০২:৪৩ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলংকার জঙ্গি হামলা নিয়ে ভুয়া খবর ছড়ালে ৫ বছরের জেল

আব্দুর রাজ্জাক : শ্রীলংকায় ভয়াবহ জঙ্গি হামলায় ২৫৩ জন নিহত হওয়ার ঘটনায় ভুয়া খবর ছড়ালে ও প্রপাগান্ডা চালালে ৩-৫ বছরের সাজা দেয়া হবে। বিরক্তিকর অনেক তথ্য ছড়িয়ে পড়ছে বলে দাবি করে শুক্রবার এ বিধান জারি করে শ্রীলংকার সরকার। এনডিটিভি

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শ্রীলংকার বিভিন্ন এলাকা থেকে অনেক ভুয়া খবর ও প্রপাগান্ডার তথ্য পাওয়া যাচ্ছে যা জনজীবনে অস্বস্তি সৃষ্টি করছে। ইতোমধ্যেই পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ভুয়া সংবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করেছে। ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে কঠোর পদক্ষেপও নেয়া হয়েছে। এমন অপরাধে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে এই সাজা দেয়া হবে।

শ্রীলংকায় ২০০৯ সালে দেশটির প্রায় ৩ দশকের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর গত ২১ এপ্রিলের সিরিজ বোমা হামলাটি ছিলো সবচেয়ে প্রাণঘাতি। সেদিন ৩টি গির্জা ও বেশ কয়েকটি বিলাসবহুল হোটেলে বোমা হামলার ঘটনায় প্রচুর ভুয়া তথ্য ছড়িয়ে পড়ছে যা মানুষকে বিভ্রান্ত করছে।

ইস্টার সানডের দিন শ্রীলংকায় সিরিজ বোমা হামলার দায় আইএস সন্ত্রাসীরা স্বীকার করলেও দেশটির সরকার বলছে এর সঙ্গে ন্যাশনাল তাওহীদ জামাত (এনটিজে) জড়িত থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়