শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ০৬:১৫ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জঙ্গি বিরোধী অভিযান সফল হলেও আত্মতুষ্টির সুযোগ নেই, বললেন ডিএমপি কর্মকর্তা

মঈন মোশাররফ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান শুক্রবার ডয়চে ভেলেকে বলেন, ২০১৬ সালে হোলি আর্টিজান হামলার পর বাংলাদেশে জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করা হয়। তারপরও আত্মতুষ্টির সুযোগ নেই যে তারা শেষ হয়ে গেছে। তাদের কিছু এখনো বাইরে আছে। তারা যাতে নতুন করে সংগঠিত হতে না পারে সেজন্য আমাদের গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে । আর বাইরে যেসব জঙ্গি এখনো আছে তাদেরও আটকের জন্য ধারাবাহিক তৎপরতা চলছে ।

তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে যারা সিরিয়া গিয়েছেন তারা ২০১৪ সালের আগে গিয়েছেন । তাদের মধ্যে যারা বেঁচে আছেন তাদের পাসপোর্টের মেয়াদ এরইমধ্যে শেষ হয়ে গেছে। তাই তাদের দেশে ফিরতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগবে। সেটা যাতে তারা না করতে পারে সেজন্য দূতাবাসগুলোকে সতর্ক করা হয়েছে। তারপরও তারা কোনোভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়